1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

যমুনা নদী ছোট করা নিয়ে রিট খারিজ হাইকোর্টে

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩

যমুনা নদীকে ছোট করার কোনো পরিকল্পনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নেই-এমন প্রতিবেদন পাওয়ার পর এ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এর আগে গত রোববার পাউবো যমুনা নদী নিয়ে প্রকল্পের ফাইল ও নথিপত্র হাইকোর্টে দাখিল করে। এরই ধারাবাহিকতায় আজ রিট আবেদনটি খারিজ করেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পাউবোর পক্ষে শুনানি করেন আইনজীবী অরবিন্দ কুমার রায় এবং  রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ ও তৌফিক সাজওয়ার পার্থ।

গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘যমুনা নদী ছোট করার চিন্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট করে। পরে দুই দফা শুনানি নিয়ে গত ২৮ মে যমুনা নদীকে ছোট করার প্রজেক্ট ফাইল তলব করেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে (পাউবো) এ-সংক্রান্ত সব নথি আদালতে দাখিল করতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় পাউবো থেকে গত রোববার প্রজেক্ট ফাইলসহ নথিপত্র হাইকোর্টে দাখিল করে পাউবো কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews