1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকেলে বাসায় ফিরবেন। আজ শনিবার (১৭ জুন) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে তিনি রওনা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম (খালেদা জিয়া) আজ বিকেল ৫টার দিকে বাসায় যাবেন। মেডিক্যাল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।

গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন। এর দুই মাস আগেও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় পাঁচ দিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে।

২০২১ সালের এপ্রিলে কভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews