1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ যৌক্তিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রবিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঈদুল আজহার ছুটির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

মন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই জুনের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে। আর যানজট নিরসনে পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে তারা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে যাতে শিল্প এলাকায় উদ্দেশ্যমূলক অস্থিরতা কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে। একই সঙ্গে লঞ্চের ধারণক্ষমতার বেশি যাত্রী উঠতে না দিতে ব্যবস্থা নিতে মালিকদের অনুরোধ করা হবে।

গত মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়। ঈদের ছুটি ২৭ জুন শুরু করার পক্ষে এ কমিটি। মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি।ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচ দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews