1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

সিপিডির সংলাপে বিতর্কে জড়ালেন পরিকলল্পনামন্ত্রী ও বিএনপি নেতা খসরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার প্রস্তাবিত বাজট নিয়ে আয়োজিত এক সংলাপে বিতর্কে জড়ান তারা।

সংলাপে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ বলেন, ভোট চুরি করে ক্ষমতা দখল করলে সে সরকারকে জনগণের কাছে জবাবাদিহিতার দরকার হয় না। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই এবারের বাজেট নির্বাচনমুখী নয়। ‘ভোট চুরির প্রকল্প’ বাস্তবায়নেই সরকার অত্যন্ত দক্ষ।

জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সিপিডির কাছে জানতে চান, তারা সরকারকে অনির্বাচিত মনে করে কি-না। তিনি আরও জানতে চান, সিপিডি যদি তা-ই মনে করে তাহলে তাকে (পরিকল্পনামন্ত্রী) দাওয়াত দেওয়া হল কেন? আর যদি সরকারকে নির্বাচিতই মনে করে তাহলে এ রকম অপমানজনক, মানহানিকর, অসত্য কথা কেন বলতে দেওয়া হচ্ছে তাও জানতে চান এম এ মান্নান।

আমির খসরুকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার যদি সংবিধানবিরোধী কিছু করে থাকে তাহলে আদালতে যান। কিন্তু তা না করে ‘বকাঝকা’ করবেন এটা হতে পারে না। তিনি আরও বলেন, মাঠে নামুন, মাঠে খেলুন। গ্যালারিতে বসে খেলবেন না।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংলাপে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, অর্থনীতিবিদ, গবেষক, উন্নয়ন সহযোগী কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

প্রস্তাবিত বাজেটের ওপর সিপিডির একটি পর্যালোচনা তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপ সঞ্চালনা করেন। তার দুই পাশে বসেছিলেন এম এ মান্নান ও আমীর খসরু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews