1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

আসকার ইকবালের জেল জীবনের গল্প অবরুদ্ধ কারাগার ১৩

আসকার ইকবাল
  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
পর্ব – ১৩
মামলা নিয়ে পরিবারের গাফিলতি দেখে কারাগারে পরিবারের সঙ্গে যোগাযোগ প্রায় কমিয়েই দিয়েছিলাম।
লাইব্রেরীতে বই পড়ে,নিরক্ষরদের শিক্ষা দান করে আর সমমনা ব্যাক্তিদের সঙ্গে আড্ডা দিয়ে কারাগারের দিনগুলো পার করতে লাগলাম। আমার ওয়ার্ডে যে সমস্ত আসামীরা থাকতো এরা অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের। আর বেশির ভাগই মাদক মামলার আসামী। এদের সঙ্গে ওঠা বসা করা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। মানুষ হিসেবে অবজ্ঞা করছি না। আচরণগত সমস্যাটার কথা বলছি। যেহেতু তাদের আচরণের সঙ্গে আমার মিলতো না সেহেতু আমি ওয়ার্ডে থাকতাম না। সকাল হলেই নাস্তা সেরে ওয়ার্ড থেকে বেরিয়ে আসতাম। ভালো উন্নত বা ভি আই পি ওয়ার্ডগুলোতে থাকতে গেলে টাকা দিয়ে থাকতে হয়। টাকা না থাকায় ভি আই পি ওয়ার্ডে থাকার কথা মাথায় আনতে পারিনি কোনোদিন। অধিকাংশ সময় কাটাতাম মননচর্চা কেন্দ্রে।কারাগারে অনেক মিডিয়াকর্মীর সঙ্গে সাক্ষাৎ হলো।যেহেতু আমি একজন মিডিয়াকর্মী সেহেতু মিডিয়াকর্মীদের সঙ্গেই আড্ডা বেশী দেয়া হতো।এরা অধিকাংশই থাকতো মননচর্চা কেন্দ্রে। আর মাঝে মাঝে কিছু সাধারণ জেলবন্দীদের সঙ্গে আড্ডা দিয়ে তাদের জীবন কাহিনী শুনতাম। কাস্টডি যখন আট মাস ছুঁই ছুঁই তখন বাধ্য হয়ে সরকারী উকিলের খোঁজ করতে শুরু করলাম। কারাগারে আসার পর থেকে ছোট ভাই একবার শুধু হাসপাতালে এসেছিল দেখা করতে। কিন্তু এর পরবর্তীতে একবারের জন্যেও সাক্ষাতে আসেনি। ফোন দিয়ে জিজ্ঞেস করলে নানা ব্যস্ততা দেখায়। তাই পরিবারের ওপর জামিনের সমস্ত আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আইনি পরামর্শ নিতে গিয়ে জানলাম এই মামলার কাস্টডি সর্বোচ্চ চার সপ্তাহ। কিন্তু আমার কেন এতোদিন কারাগারে থাকতে হচ্ছে সেটা সম্পর্কে আমি অবগত না। মনে হলো সরকারী উকিল না ধরে আরেকটু ধৈর্য্য ধরি। দেখি না কি হয়। পুরো রমজান জেলখানায় পার করে দিলাম। রমজান মাসে ওয়ার্ডে সূরা তারাবী পড়ানোর দায়িত্ব নেই।সম্পূর্ন ঈদুল ফিতর কারাগারেই কাটালাম। ঈদের সময় ও পরিবার থেকে কেউ কারাগারে সাক্ষাৎ করতে আসেনি। কয়েকজন সহনশীল কারাবন্দী ঈদের আগের দিন পাঞ্জাবী উপহার দিলো। সেই পাঞ্জাবী পড়ে ঈদের নামাজ আদায় করলাম জেলখানায়। ( চলবে )

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews