1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

ঝিনাইদহে খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবীতে মানববন্ধন

মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা কমিটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি খোন্দকার হাফিজ ফারুক, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক শরীফা খাতুন, সদস্য হাবিবুর রহমান, এইড ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নায়ের হাসান সোহাগসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, প্রত্যেকটি মানুষের নিরাপদ, পুষ্টিকর খাদ্য অধিকার নিশ্চিত, দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে মূল্য কমিশন গঠন, কৃষকের উৎপাদিত ধান ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রদাণ, আঠা ডাল তৈলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আর্থিক ও খাদ্য পণ্যের বরাদ্দ বৃদ্ধির দাবী জানান। সেই সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর নির্বাচনে দূণীতি বন্ধ করারও দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews