1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

জেবার শুটিং বন্ধ করে দিলেন পরিচালক নেতারা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
অভিনয়শিল্পী জেবা জান্নাত
অভিনেত্রী জেবা জান্নাতের শুটিং বন্ধ করে দিয়েছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের নেতারা। আজ রাজধানীর ধানমণ্ডির জিগাতলা এলাকায় নাটকের শুটিং করছিলেন জেবা জান্নাত। এ সময় শুটিংস্থলে উপস্থিত হয়ে শুটিং বন্ধ করে দেয় সংগঠনের ১০-১২ জনের একটি দল।  এই দলে সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ছিলেন। বক্তব্য নেওয়ার জন্য সাগরকে ফোনে পাওয়া যায়নি।

জেবা বলেন, ‘ডিরেক্টর গিল্ডসের ১০ জন এসে আমাদের শুটিং বন্ধ করে দেন। তারা এখানে অবস্থান নেন।চার-পাঁচ ঘণ্টা ছিলেন। আমাদের ডিরেক্টর আজিজুল হককেও নিষেধ করে দেন যেন শুটিং না করেন। তারা এখানে বসে বিড়ি-সিগারেট খেয়ে তারপর চলে যান। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা আবার শুটিং করেছি।’

আমি সংগঠনকে (অভিনয় শিল্পী সংঘ) জানিয়েছি বলে দাবি করেন জেবা। তারা শুটিং চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন জানিয়েছেন বলেও তিনি জানান।

অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে গত ২০ জুন থেকে নিষিদ্ধ করেছে সংগঠনটি। কিন্তু জেবা শুটিং অব্যাহত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews