1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

বিমানবন্দর স্টেশনে থামবে না ৮ ট্রেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
পবিত্র ঈদুল আজহায় ট্রেনের সময় ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৮ এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। আজ শনিবার (২৪ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

সময় ট্রেনগুলো শুরুর স্টেশন থেকে ছেড়ে এসে কমলাপুর স্টেশনে প্রবেশের আগে বিমানবন্দর স্টেশনে থামবে না। ট্রেনগুলো জয়দেবপুর বা টঙ্গী স্টেশন থেকে সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাবে।

যে ট্রেন থামছে না-

ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে— ঈদযাত্রা শুরুর দিন আজ শনিবার (২৪ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত  ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।

আরো জানানো হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ৫ দিন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews