1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

আজ শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩

আজ ২৬ জুন সোমবার শহীদ জননী জাহানারা ইমামের ২৯তম মৃত্যুবার্ষিকী । তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সানাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের প্রেরণার উৎস। আজ সকাল ৮টায় ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

জাহানারা ইমাম একাধারে একজন বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলনের নেত্রী। তাঁর সবচেয়ে আলোচিত বই ‘একাত্তরের দিনগুলি’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। বইটি দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং শেষ ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে তুলে ধরা হয়। বইয়ের প্রধান চরিত্র তাঁর বড় ছেলে শাফী ইমাম রুমী। রুমী মুক্তিযুদ্ধে কয়েকটি গেরিলা অপারেশনের পর পাকিস্তানিদের হাতে শহীদ হন।

১৯৯২ সালের ১৯ জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত হয় ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews