1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

নির্বাচনে ফল যা-ই হোক ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘আগামী নির্বাচনে ফল যা-ই হোক না কেন, তাতে ভারত ও বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক আছে, তা অটুট থাকবে।’ বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের ভূমিকা কী হবে- এমন প্রশ্নে তিনি এই কথা বলেন।

রবিবার (২৫ জুন) কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত জি-২০ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক এবং মৈত্রীর বন্ধন আছে, বাংলা ভাষায় যাকে ‘বন্ধুত্ব’ বলে, তা দুই দেশের মধ্যে একটি সোনালি অধ্যায়। গত ১৫ বছর ধরে দুই দেশের সম্পর্কে আমার কাজ করার সুযোগ হয়েছিল।

দুই দেশের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত। বিশেষ করে ব্যবসায়িক পরিস্থিতির এক সোনালি অধ্যায়।

অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে লেখা ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর লেখক সিকিম ইউনিভার্সিটির অধ্যাপক ড. দ্বীপমালা রোকা।

এর আগে, চলতি বছরের এপ্রিলে দার্জিলিংয়ে বইটির ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়েছিল। কলকাতায় বাংলা ভাষায় হলো। নেপালি ভাষাতেও বইটি প্রকাশ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews