1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

কালীগঞ্জে পিকআপ থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

মোঃ ফাওজুর রহমান সাবিত, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার পিরোজপুর গ্রামের তিন বটতলা নামক স্থানে মহাসড়কে পিকআপ- থ্রি হুইলারের সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ৩ জন।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে  বারবাজার বাসস্ট্যান্ড থেকে কালীগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলো থ্রি হুইলার। পথিমধ্যে পিরোজপুর গ্রামের তিন বটতলা নামক স্হানে পৌঁছালে  বিপরিতগামী  পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে  থ্রি হুইলার চালক,মহিলা যাত্রী ও হাসপাতালে নেওয়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত হলেন থ্রি হুইলার চালক কালাম উপজেলার ঠিকডাঙ্গা গ্রামের আয়নালের ছেলে, সাতগাছিয়া গ্রামের কামরুলের স্ত্রী  শরিফা খাতুন ও যশোর সদর হাসপাতালে অরো ঠিকডাঙ্গা গ্রামের ওরোপদ বিশ্বাসের ছেলে(৪৫)। এছাড়া আহতের ভিতর একজনের বাড়ি  কুষ্টিয়া জেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে ।
এ দুর্ঘটনার ব্যপারে বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানান,দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ২ ও গুরুতর ৩ জন আহত যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। আহতদের ভিতর একজন মারাগেছে। এ ব্যপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মামুনুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনা শুনতে পেয়ে তারা নিহত ও আহতদের  উদ্ধার করে। বারবাজার পুলিশ কাম্পের আই সি  হায়াৎ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews