1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

আসকার ইকবালের জেল জীবনের গল্প অবরুদ্ধ কারাগার ১৫

আসকার ইকবাল
  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
পর্ব – ১৫
কোরবানির ঈদও জেলখানায় কাটিয়ে দিলাম। কোরবানির ঈদের মিনিমাম দুই মাস পর আমার রমনা থানার মামলা – ২৫(১০)২১ নং মামলাটির জামিন বেল আসে। দুটি মামলার জামিন হলেও পল্টন থানায় আরো একটি মামলা থাকায় এবারো আমার বাহিরে যাবার সুযোগ হয়নি। চকবাজার থানার মামলার একটা সূত্র আছে। আর তা হলো আমাকে চকবাজারে ঘটে একটা মিছিলের নিকটবর্তীতেই এরেস্ট করেছে। তাই তারা সন্দেহ করেছে আমি হয়তো বিএনপি – জামাতের কর্মী। সন্দেহমূলক একটি মামলা তারা আমার বিরুদ্ধে করেছে। কিন্তু সেদিন রমনা বা পল্টন থানার ধারে কাছেও আমি যাইনি। কিন্তু রমনা ও পল্টন থানার এই গায়েবী মামলা কোথা এসে উড়ে এসে জুড়ে গেলো আর কি বুঝেই আইনের লোকেরা এই মামলাগুলো আমার নামে দিলো এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই করা উচিত নয়? যোগ-বিয়োগ আর গুণ-ভাগ করলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমার নামে মোট তিনটিই মামলাই মিথ্যা মামলা। এর মধ্যে চকবাজারের মামলার সূত্র হচ্ছে তারা আমাকে অন দ্যা স্পটে পেয়ে সন্দেহমূলকভাবে গ্রেফতার করেছে।কিন্তু রমনা ও পল্টন থানার আশেপাশে তো দূরের কথা ওই এলাকার ছায়াও যেহেতু আমার মাড়ানো হয়নি সেখানে কি করে তারা ঐ থানাগুলো থেকে মামলা দেয় এটা কি প্রশ্নবিদ্ধ হওয়ার মতো বিষয় নয়?তবে এই কি দেশের আইন ও বিচার ব্যবস্থা? মানুষ বিপদে পড়লে সুবিচারের জন্য কার কাছে যাবে? রক্ষকরা সকলেই তো ভক্ষকের ভূমিকা পালন করছে। আমার নিজের মামলা ও পরিস্থিতি দাড়াই আমি তার স্পষ্ট প্রমাণ পেলাম। যাই হোক আমার আর একটি মামলা জামিন হওয়া বাকি আছে। পল্টন থানার – ৩৪ (১০)২১ নং মামলা। এই মামলাটি জামিন হলেই আমি কারাগার থেকে মুক্তি পাবো। প্রথম মামলা জামিন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছোট ভাই কয়েকবার দেখা করতে এসে কারা পিসিতে ১/২ হাজার টাকা করে দিয়ে গেছে। সেটা দিয়ে বেশ কিছুদিন ভালোভাবে গেলো। জামিন বা কারাগারের বাইরে যাবার আগ্রহ প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। মনে হতে লাগলো বাকি জীবন যদি কারাগারে কাটিয়ে দেই তবে সেটাই ভালো হয়।
( আগামী পর্বে সমাপ্ত )

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews