1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

ঝিনাইদহে পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া লাশটি পরিচয় মিলেছে

মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
ছবি- সাবিত

ঝিনাইদহের আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম মোঃ সাকিব (২১)। তিনি উদয়নপুর লস্কার পাড়ার শামিম হোসেনের ছেলে। বুধবার রাতে ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলামের অফিসে এসে তার নানা ওসমান লস্কার সাকিবের লাশ সনাক্ত করেন এবং দাফনের জন্য নিয়ে যান। পুলিশ জানায় গত সোমবার আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। সাকিবের নানা ওসমান লস্কার জানান, গত কয়েক বছর আগে নিহত সাকিবের মায়ের সঙ্গে পিতার বিচ্ছেদ হয়ে যায়। ফলে অভিভাবকহীন সাকিব বখাটে হয়ে গ্যাং গ্রুপের সঙ্গে মিশতো। এ কারণে সাকিব প্রায়ই বাড়ি থেকে দুই তিন দিন উধাও হয়ে থাকতেন। কখনো বাসায় আসতেন আবার কোন দিন আসতেন না। নানা আরো জানান, গত শনিবার দুপুরের খাবার খেয়ে সাকিব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার একদিন পর আড়–য়াকান্দি গ্রামে তার গলাকাটা লাশ পাওয়া যায়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর সাকর্লের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, নারী ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। তিনি বলেন, সাকিব হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্ধার করতে অভিযান চলমান আছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews