1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঝিনাইদহে যুবককে হত্যাকারী গ্রেপ্তার

মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
জেলায় গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মনির
ঝিনাইদহ জেলায় গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার আলামত জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আশিকুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ জুলাই পোড়াহাটির আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেত থেকে এক যুবকের গলা কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার ওই মরদেহ মাথা শরীর থেকে আলাদা ছিল। মরদেহটি উদ্ধারের সময় এর পাশ থেকে সিগারেট, বিস্কুট ও যৌন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার তদন্তে জানতে পারি মূলত এলাকায় দুটি মোবাইল চুরি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার  রাত ১টার দিকে হত্যাকান্ডের অন্যতম আসামি উদয়পুর গ্রামের মনির মোল্ল্যাকে (১৯) শহরের বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি তার হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তার দেওয়া তথ্যমতে গ্রামের মোবাইল চুরির ঘটনায় দোষী করায় আসামি মনির হোসেন প্রতিশোধ পরায়ন হয়ে সাকিবকে গলাকেটে হত্যা করে। সেখানে তার জবানবন্দি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, গামছা, লুঙ্গি জব্দ করে পুলিশ। অসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews