1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ফুটবল ফেডারেশনের দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান চলবে

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্তা সংস্থা ফিফা থেকে পাওয়া টাকা খরচে জালিয়াতি, আত্মসাত বা তছরুপের অভিযোগ অনুসন্ধানে স্থিতাবস্থা অব্যাহত থাকবে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সরকারের দেওয়া অর্থ নিয়ে যে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে, তার অনুসন্ধান চলবে।

এছাড়া বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সহভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান নিয়ে জারি করা রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

সালাম মুর্শেদী আবেদন নিষ্পত্তি করে রবিবার এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।

আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাছান চৌধুরী। রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগ অনুসন্ধান করতে গত ৩ এপ্রিল দুদকে আবেদন করেন সুমন।

সে আবেদনের পর এ বিষয়ে সংস্থাটির কোনো পদক্ষেপ না থাকায় হাইকোর্টে রিট করেন তিনি। সে রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ফিফা ও সরকারের কাছ থেকে তহবিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যে টাকা পেয়েছে, সে টাকা খরচে জালিয়াতি, আত্মসাত বা তছরুপের মতো দুর্নীতি হয়েছে কিনা, তা অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয় অন্তবর্তী আদেশে। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ নির্দেশ দিয়ে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews