1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এমদাদুল হক

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।

বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ড. এমদাদুল হক চৌধুরী বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক, প্যাথলজি বিভাগের প্রধান, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, নিরাপত্তা পষিদের চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং ইন্টারডিসিপ্লিনারি ইন্সিটিটিউট ফর ফুড সিকিউরিটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশ্ব ভেটেরিনারি ও পোল্ট্রি সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews