1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

ঈশ্বরদীর মুলাডুলিতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

পাবনা জেলার ইশ্বরদীর মুলাডুলীতে এক সড়ক দুর্ঘটনায়১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানাগেছে, আজ ১৫ই জুলাই ২০২৩ (শনিবার) সকাল ১০ টার সময় দাশুড়িয়া-ঢাকা মহাসড়কের মুলাডুলি ফার্ম এলাকার হাসিনা পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়,নিহত বাস কন্ট্রাকটর ভরত চন্দ্র সরকার (৪৫) পুঠিয়া জেলার স্বর্গীয় শ্রী নারায়ন চন্দ্র সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পথচারীরা জানায় রাজশাহী থেকে ছেড়ে আসা পাবনা অভিমুখী রাব্বি পরিবহন নামের বাসটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রংসাইডে গিয়ে সামনে থেকে সজোরে আঘাত করেন। সে সময় উভয় গাড়ির গতির কারনে একে অপরের মধ্যে ঢুকে যায়। এসময় বাসের কন্ট্রাকটর দুই গাড়ীর চাপায় পরে তার মৃত্যু হয়। আহত অনেককেই হাত এবং পা বিহীন উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে গুরুতর আহত অন্তত ২০ জন বলেও জানা গেছ।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু মন্ডল জানান, সকাল সোয়া ১০ টার দিকে মোবাইল ফোনে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজায় চাপা লেগে মৃত অবস্থায় একজনকে উদ্ধার করেছি। বাকিরা আগেই বিভিন্ন ভাবে উদ্ধার হয়ে চিকিৎসা নিচ্ছেন। পাকশি পুলিশ ফাঁড়ির এস আই বিল্লাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দূর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে এসে বাস ফাঁকা পেয়েছি। গাড়ীতে থানা সব যাত্রীই নাকি আহত হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews