1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
ঝিনাইদহ পাগলাকানাই এলাকায় ইউনিয়ন যুবদলের নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছন্ন করার প্রতিবাদে বিক্ষোভ। ছবি- সাবিত
ঝিনাইদহ পাগলাকানাই এলাকায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছন্ন করার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঝিনাইদহ জেলা যুবদল।
শুক্রবার (১৪ জুলাই) সকালে জেলা যুবদলের পক্ষ থেকে এইচএসএস সড়কে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ আগামী ৩ দিনের মধ্যে জড়িত আসামীদের গ্রেফতার করা না হলে ১৮ জুলাই ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে হুশিয়ারি দেন।
জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, লিটন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় পাগলাকানাই ইউপি চেয়ারম্যান সাইদ বিশ্বাসের নির্দেশে ফকিরাবাদ গ্রামের রাজন কসাইয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী লিটনকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। হামলায় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি
এ্যাড এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, আরিফুল ইসলাম আনন, আবুল বাশার বাশিসহ অন্যানরা বক্তব্য দেন।
ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান জানান, ইতিমধ্যে পুলিশ হামলাকারী সন্দেহে আনোয়ার হোসেন ও ওবাইদুর রহমান নামে দুইজনকে আটক করেছে।
সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews