1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের সোনাতলায় মুকুলে ভরে গেছে বাগানের সকল আম গাছঃ কৃষকের চোখে স্বপ্ন

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায় : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা তাদের বলেছি, সেটা আমাদেরও কমিটমেন্ট। আজ শনিবার বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হয়। পরে বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

আলোচ্য বিষয় নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংলাপ, তত্ত্বাবধায়ক, সরকারের পদত্যাগ কিংবা সংসদ বিলুপ্তির কোনো প্রসঙ্গ আসেনি। তারা আমাদের সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে নির্বাচন দেখতে চান। আমরাও বলেছি, বিশ্বের অন্যান্য দেশে যেমন হয়, আমাদের নির্বাচনকালীন সরকারও তেমন হবে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

অন্যদিকে, রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ছয়জন। এর আগে, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews