1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

টেকনাফে পোপা নয় লাখে বিক্রি!

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
টেকনাফে জেলেদের জালে ধরা পরা পোপা মাছ কক্সবাজারে নয় লাখ টাকায় বিক্রি।
কক্সবাজারের টেকনাফ সাগরে জেলের জালে ধরা পড়া ৩৪ কেজির পোপা মাছটি আরো পাঁচ লাখ টাকা লাভে বিক্রি করেছেন মো. ইউনুস নামের মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। গতকাল শুক্রবার রাতে মাছটি কক্সবাজার মৎস অবতরণ কেন্দ্রে শামীম আহমদ নামে এক ব্যবসায়ীর কাছে নয় লাখ টাকায় বিক্রি করেন তিনি। এর আগে গতকাল দুপুরের দিকে সাবরাং বাহারছড়া নামক ঘাট থেকে মাছটি চার লাখ টাকায় কিনে নিয়েছিলেন মো. ইউনুস।

স্থানীয় জেলেরা জানান, গতকাল শুক্রবার ভোর রাতে সাগরের বুক সমান পানিতে জাল ভাসায় জেলে সৈয়দ আহমদ। তার জালে একটি বড় কালো পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন হয় ৩৪ কেজি। মাছটি তিনি স্থানীয় সাবরাং বাহারছড়া ঘাটে মো. ইউনুসের কাছে চার লাখ টাকায় বিক্রি করেন। পরে ইউনুস মাছটি দ্বিতীয় দফায় বিক্রির জন্য কক্সবাজার নিয়ে যায়। সেখানেই তিনি মাছটি নয় লাখ টাকায় বিক্রি করেন।

প্রসঙ্গত, টেকনাফ উপকূলে প্রতিবছর দুই-চারটা এ ধরনের বড় পোয়া মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews