1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

পোশাকশিল্পে নূন্নতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
পোশাকশ্রমিকদের নিম্নতম ২৫ হাজার টাকা মজুরিসহ ৭ দফা দাবিতে শ্রমিক সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তারা এসব দাবির কথা বলেন। এই সমাবেশ থেকে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বাড়িয়ে ২৫ হাজার টাকা করা এবং নতুন মজুরি ঘোষণার আগে পর্যন্ত ৬০ শতাংশ মহার্ঘ ভাতাসহ সাত দফা দাবি জানানো হয়।

অন্য দাবিগুলো হচ্ছে মজুরি কাঠামোতে গ্রেডসংখ্যা ৭টি থেকে কমিয়ে ৫টিতে নামিয়ে আনা, ইপিজেড ও তার বাইরের কারখানার শ্রমিকদের প্রতিবছর মূল মজুরির ১০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান ও ভবিষ্য তহবিল চালু, স্থায়ীভাবে রেশনিং চালু করা, শ্রমিক ও শিল্পের স্বার্থে গ্যাস ও বিদ্যুতের দাম কমিয়ে সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি।

গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সংগঠক সোহেলা রুমী, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গার্মেন্ট শ্রমিক সংহতির রানা প্লাজা শাখার সংগঠক রুপালি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, মজুরি বৃদ্ধির দাবি এলেই মালিকপক্ষ অভাব-অনটনের কথা বলে। অথচ মালিকের সামর্থ্য নেই কিংবা ক্রয়াদেশ কম, এসব অজুহাতের পাল্টা তথ্য সরকারি সংস্থাই দিচ্ছে। বিদায়ী অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত সুনাম কুড়ালেও ‘সস্তা’ শ্রমিকের পরিচয় ঘোচাতে পারেনি। শ্রমিকেরা পারেননি দারিদ্র্যসীমা অতিক্রম করতে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চার সদস্যের একটি পরিবারের বেঁচে থাকতে মাসে ৪৪ থেকে ৪৭ হাজার টাকার প্রয়োজন। অথচ শ্রমিকেরা মাত্র ২৫ হাজার টাকা দাবি করেছেন।

শ্রম মন্ত্রণালয় গত এপ্রিলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। সেই বোর্ড গত তিন মাসে একটি সভা করেছে। সময়ক্ষেপণ না করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews