1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

রাজধানীতে আগামী সাতদিন বিদ্যুৎ ব্যাহত হতে পারে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
Electricity Pylon power line transmission tower at sunset

রাজধানী ঢাকার রামপুরা গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ করা হবে। আগামী ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলবে এর কাজ। এ কারণে আগামী ৭ দিন ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকোর অধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭টা হতে ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এর জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে পারে।

জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিদ্যুৎ বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews