1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

আজ শেখ হাসিনার কারাবন্দি দিবস

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
ছবি- সংগৃহীত
আজ রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস । ২০০৭ সালের ১৬ জুলাই আলোচিত এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

২০০৭ সালের ১৬ জুলাই ভোরে রাজধানীর ধানমণ্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধাসদন ঘেরাও করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

যৌথ বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাঁর বাসভবনের বাইরে নিয়ে আসেন। এ সময়ে দলের অসংখ্য নেতাকর্মী তাঁর মুক্তির দাবি জানান। গ্রেপ্তারের পর শেখ হাসিনাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেপ্তার হওয়ার আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে একটি চিঠির মাধ্যমে জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন ১১ মাস কারাভোগের পর মুক্তি পান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews