1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

ঝিনাইদহে মেহেদী হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
কালীগঞ্জের মেহেদী হত্যা মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। ছবি- সাবিত
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসান নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার ভোর সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ফয়লা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।এরপর বিকালে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, চলতি মাসের ৮ তারিখ দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে মেহেদী হাসানকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে নিজের বাড়িতে ডেকে আনে প্রতিবেশী সাদ্দাম হোসেন।
পরে তাদের মধ্যে পূর্বের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সাদ্দাম ও তার ভাই আকরাম হোসেন ধারালো ছুরি দিয়ে মেহেদী হাসানের গলার শ্বাসনালী কেটে দেওয়া সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই ঘটনায় পরদিন নিহতের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুই জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। সেই মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় পালিয়ে আছে জানতে পেরে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews