1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবীতে যশোর সিপিবির স্মারকলিপি

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যশোর শহর শাখার উদ্যোগে আজ ১৭ জুলাই সোমবার ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পৌর মেয়র হায়দার গণি খান পলাশ ও যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সহ- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, শহর শাখার সহ- সম্পাদক কিশোর কুমার কাজল, সদস্য জাকির হোসেন, শবে কদর ও আনন্দ চৌধুরী। স্মারকলিপিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে উল্লেখ করা হয় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ সম্মলিতভাবে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী টিম গঠণের মাধ্যমে এডিস মশার লাভা ও উৎপত্তিস্থল চিহ্নিত করে ধ্বংস করার জরুরী উদ্যোগ নিতে হবে। নিয়মিত এলাকাভিত্তিক পর্যবেক্ষণ করার ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এডিস মশা ধ্বংসে ব্যবহৃত ঔষধের কার্যকারিতা আছে কিনা তা পর্যবেক্ষেণ করতে হবে। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত্র রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং যশোর শহরের মানুষের ডেঙ্গু জ¦রে আক্রান্ত্র হওয়ার হাত থেকে রক্ষা করে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাসের ব্যবস্থা ও চিকিৎসা সেবা নিশ্চিত হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews