1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

গনতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে যুবলীগ- নবী নেওয়াজ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ নবী নেওয়াজ বলেছেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। কারো কথায় সরকার পদত্যাগ করবে না। তিনি বলেন, যারা আগুন সন্ত্রাসের জনক, যারা হাওয়া ভবন সৃষ্টি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আজ তারাই গনতন্ত্রের কথা বলে। তিনি বলেন, যুবলীগ গনতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে। দেশ ও গনতন্ত্র নিয়ে আর কাউকে খেলতে দেয়া হবে না। নবী নেওয়াজ ঝিনাইদহ জেলা যুবলীগের উদ্যোগে “তারুণ্যের জয়যাত্রা ও যুব সমাবেশ” বক্তৃতা দানকালে এ কথা বলেন।

সোমবার বিকালে শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা যুবলীগ এই সমাবেশের আয়োজন করে। জেলা আহবায়ক আশফাক মাহমুদ জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড.হাসানুজ্জামান তুষার, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার খান সউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর পারভেজ তুষার, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হুমায়ন কবীর, ইঞ্জিনিয়ার প্রতীক ঘোষ, জসিম উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুলসহ বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রাসেল। দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। বিকাল নাগাদ গোটা পায়রা চত্বর কানায় কানায় পুর্ন হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews