1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন মোহাম্মাদ এ আরাফাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গণভবনের একটি সূত্র জানায়, বিকেল ৩টার দিকে স্ত্রীসহ গণভবনে প্রবেশ করেছেন মোহাম্মদ এ আরাফাত। গতকাল রাতে তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে একবার দেখা করেন। এ সময়ে প্রধানমন্ত্রী আজ বিকেলে স্ত্রীসহ সাক্ষাতের সময় দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ এ আরাফাত দলীয় পদে আসার আগে মূলত সুচিন্তা ফাউন্ডেশন ও সুচিন্তা নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে গবেষণাধর্মী কাজ করতেন। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সুচিন্তার আহ্বায়ক।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনের ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews