1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
আদাবর থানা বিএনপির নেতাকর্মীদের পদযাত্রায় অংশগ্রহণ
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। আজ বেলা ১১টা ১৫ মিনিটে গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড়ের উদ্দেশে পদযাত্রা শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গাবতলী-মিরপুর এলাকা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

টেকনিক্যাল মোড়, মিরপুর ১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও তালতলা, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন বিএনপি অফিস, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেববাজার মোড় পর্যন্ত নেতাকর্মীরা পদযাত্রা করবেন। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে ব্যাপক লোকসমাগম করতে দলের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।রাজধানীর কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে শহরের বড় অংশজুড়ে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান বিএনপির নীতিনির্ধারকরা। চূড়ান্ত পর্যায়ের এই কর্মসূচির পর এই মাসের শেষে বড় কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews