1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

মারধরের অভিযোগে ভিপি নুরের নামে মামলা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
গণঅধিকার পরিষদের এক কর্মীকে মারধরের অভিযোগে সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুরের নামে মামলা হয়েছে। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ আরো চার-পাঁচজন অজ্ঞাতপরিচয়কে আসামি করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) মামলাটি করেছেন রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে। ১ নম্বর আসামি সাইফুল ইসলাম এবং ২ নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন।

মামলার এজাহারে বলা হয়েছে, রবিবার বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারেন।

হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান।

তবে মামলাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন নুরুল হক নুর। তিনি বলেন, ‘এসব মামলা, হামলা ও ষড়যন্ত্র করে গণঅধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। এক দফার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারের পতন নিশ্চিত করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews