1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জনকে আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। বাকি কিছু নাম পেয়েছি তাদের বিষয়ে তদন্ত চলছে।

হারুন বলেন, গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এই হামলা করেছে তাদের উদ্দেশ্যে কী ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারণ করা লোক তৃতীয় কোনো পক্ষের ছিল কি না তা আমরা জানার চেষ্টা করছি।

হিরো আলমের ওপর হামলার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ফুটেজে দেখেছেন আপনারা হিরো আলমের ওপর হামলার সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা নিবৃত করেছে। এরপর তাকে উদ্ধার করে পুলিশ সদস্যরাই।

যদি পুলিশের গাফিলতি থাকে তদন্ত করে দেখা হবে। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তারা কোন দলের তা দেখা হবে না। যারাই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

হিরো আলম নিজেই এ ঘটনা ঘটিয়েছে কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, তদন্ত করে বিষয়টি দেখা হবে।

এর আগে সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা চালানো হয়।এ সময় তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews