1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

তেজগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
ছবি- ফয়সাল

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় পাওয়া যায় ওই যুবকের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

তিনি আরও জানান, মরদেহের নাম পরিচয় এখনও জানা যায়নি।  আমরা প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে তদন্ত করছেন তারা।
কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে ওসি বলেন, মর্গে পাঠানো হয়েছে মরদেহ। তদন্তের পর জানা যাবে। নিহত ওই যুবকের পরনে ছিল কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews