1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

জমি দেখভালের সুযোগ নিয়ে ঝিনাইদহে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
ছবি- সাবিত

ঝিনাইদহে বেদখল হওয়া পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার ডাকবাংলা এলাকার মাগুরাপাড়ার কয়েকটি পরিবার। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ৮ টি পরিবার ও তাদের স্বজনরা অংশ নেয়। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আনোয়ার কবীর, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আজিজুল হক ও আব্দুল হাকিম। তাদের অভিযোগ জমি দেখভালের সুযোগ নিয়ে মাগুরাপাড়া গ্রামের বাসিন্দা নিয়ামত মোল্লার সমস্ত জমি বেনামে রেকর্ড করে নেয় নবীরন নেছা এবং তার ছেলে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ও তার জামাই শিলু। এ নিয়ে নিয়ামত মোল্লার ৫ ছেলে ও ৩ মেয়ে আদালতে মামলা করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। রায় পাবার পরও সেই জমি জোরপুর্বক দখল করে রেখেছে সিরাজুল ইসলাম গং। জমিতে গেলে মারধর করা হচ্ছে। তাই আদালতের রায়ে পাওয়া জমি দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews