1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ঝিনাইদহ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইমরান জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক।
এ সময় বক্তারা, মৎস্য চাষে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে নিরাপদ মাছ উৎপাদন ও বাজারজাত করতে পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews