1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে রিফাত গার্মেন্টস

অর্থনীতি ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

দেশের রপ্তানিতে ২০২০–২১ অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে হা–মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। তৈরি পোশাক খাতের এ প্রতিষ্ঠান ২০১৮–১৯ অর্থবছরের রপ্তানির জন্যও বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেয়েছিল।

মঙ্গলবার সরকারি এক গেজেটে ২০২০–২১ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা ওই গেজেটে বলা হয়েছে, দেশের সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি (স্বর্ণ) পাচ্ছে রিফাত গার্মেন্টস। এছাড়া বিভিন্ন পণ্য ও খাতভিত্তিক জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। ৭০টির বেশি প্রতিষ্ঠান এবার জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে। কিছু দিনের মধ্যে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কার। এর বাইরে তৈরি পোশাক, সুতা, কাপড়, ওষুধ, পাটসহ বিভিন্ন রপ্তানি খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ– এই তিন ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews