1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

ডেপুটি স্পিকারসহ ১৫ সাংসদের রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

পাবনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
জাতীয সংসদের ডেপুটি স্পীকার সহ ১৫ জন সাংসদের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন। ছবি- গোলাম মোস্তফা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপিসহ মোট ১৫ জন সংসদ সদস্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকার ইউনিট-১ ও ২ পরিদর্শন করেছেন। বুধবার (২৬ জুলাই) দুপুরে এমপিদের পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ান প্রকৌশলীদের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সরেজমিন পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গণমাধ্যম কর্মীদের বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে দ্রুতই দেশের শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। বর্তমান সরকারের গৃহীত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যুতের চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই মেগা প্রকল্প। প্রকল্পটি পুরোপুরি চালু হওয়ার পর দেশের প্রবৃদ্ধি অর্জনে নতুন রেকর্ড সৃষ্টি হবে ।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নেতৃত্বে সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিরা ইয়াসমিন জলি, রত্না আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম এবং ডরথী রহমান পরিদর্শনে অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ কাজ সমাপ্ত হলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। তখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ শিল্পাঞ্চলের চাহিদা পূরণ করবে। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হলে ২০৪১ সালের মধ্যে  উন্নত দেশের কাতারে বাংলাদেশ পোঁচ্ছে যাবে।

পরে সংসদ সদস্যরা ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্যরা একটি করে বিএসআরআই-১ জাতের তালের চারা রোপণ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews