1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

পাবনায় জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের বাধা, আটক ৫

পাবনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

তত্ত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে অংশগ্রহণমূলক নির্বাচন, গ্রেপ্তার নেতাকর্মী‌দের মু‌ক্তি এবং দ্রব্যমূ‌ল্যের ঊর্ধ্বগ‌তি নিয়ন্ত্রণসহ ১০ দফা দা‌বিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর মুখে আসার চেষ্টা করলে মাসুম বাজার এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

৩০ জুলাই (রোববার)পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের যাওয়ার পথে মাসুম বাজারে পুলিশি বাধার মুখে। এসময় উত্তেজনা দেখা দেয়। পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ মিছিল পুনরায় বাস টার্মিনালের ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে পাবনা জেলা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল, জামায়াতের জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, নায়েবে আমির জহুরুল ইসলাম খান, পৌর আমির আব্দুর রকিব, সদর আমির আব্দুর রবসহ অনেকে।

এদিকে মিছিল শেষে ফেরার পথে জামায়াত ও শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-চাটমোহরের উত্তর কদমতলী এলাকার উত্তর পাড়ার আলাপ উদ্দিন ছেলে ওয়াসিম মিয়া (২৮), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুরের মন্টু মণ্ডলের ছেলে দেলোয়ার হোসেন (২২), বলরামপুরের আব্দুস সামাদ মোল্লার ছেলে আসলাম মোল্লা (৪২), দিলালপুরের ছিবগাতুল্লা (২৭) ও চর বাঙ্গাবাড়িয়ার আব্দুল কাদের ছেলে রতন আলী (২৭)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের নামে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, পুলিশের অনুমতি নিয়ে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করি। টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব পর্যন্ত বিক্ষোভ সমাবেশের অনুমতি ছিল। আমরা যথাযথ সময়ে বিক্ষোভ শুরু করলে মাসুম বাজার থেকে পুলিশি বাধার মুখে পড়ি। পরে মিছিল থেকে ফেরার পথে আমাদের কয়েকজন নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews