1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজে হরিলুটের অভিযোগ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
ছবি- সাবিত
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজের বিধি বহির্ভূত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি ও ইউ এন ও কালীগঞ্জ ইসরাত জাহান এর যৌথ স্বাক্ষরে শাহজালাল ইসলামী ব্যাংকের ৫৮৫৮ হিসাব থেকে অদ্য ৩১. ০৭. ২৩ তারিখে বি এম শাখার শিক্ষার্থীদের সোনালী সেবার নামে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা উত্তোলনের মাধ্যমে হরিলুটের খবর পাওয়া গেছে। উল্লেখ্য বিগত ১০.০৭.২৩ তারিখ থেকে ১৬.০৭.২৩ তারিখ পর্যন্ত ৮৪১ জন শিক্ষার্থীর ফরম পূরণ ও টিউশিন ফিস বাবদ আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যাংকে জমা না দিয়ে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হওয়ার পুর্বে মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক জাহিদুর ও ইমরান হোসেন হাতে গচ্ছিত রেখে সোনালী সেবার ১৩ লক্ষ সহ তাদের ইচ্ছে মত তসরুফ করছে।
লুটপাটকারী মনোজ কান্তি বিধি বহির্ভূত ভাবে ভারপ্রাপ্ত হওয়ার পুর্বে ছাত্র-ছাত্রীদের নিকট সোনালী সেবা বাবদ ২,৪৩,০০০/ হাজার টাকা হাতে রেখে সোনালী সেবার জন‍্য।কিন্তু আবারও ঐ টাকা আত্মসাৎ করার জন্য ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মনোজ কান্তি এবং ইউ এন ও ইসরাত জাহানের যৌথ স্বাক্ষরে অত্যন্ত সংগোপনে অদ‍্য ৩১ জুলাই ২০২৩ তারিখে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা উত্তোলন করেন। কলেজের সার্বিক লুটপাটের সাথে সম্পৃক্ত প্রশাসন ও শিক্ষকদের বিরুদ্ধে অধ‍্যক্ষ ড. মাহাবুবুর রহমান ইতিমধ‍্যে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews