1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ২৭৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
ছবি- সাবিত
ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে ২৭৫ পিচ ইয়াবাসহ রাসেল মন্ডল (৩০) ও সাকিব হোসেন ওরফে আকাশ (২২) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ জুলাই) পার্শ্ববর্তী যশোর জেলার কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বিরামপুর গ্রামের মৃত ইবাদত মন্ডলের ছেলে রাসেল মন্ডল এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আকাশ।
র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা তথ্য প্রাপ্ত হয় যে, যশোরের কোতোয়ালী থানার বড় হৈবতপুর গ্রামস্থ বারীনগর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সোমবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে তারা উপজেলার তৈয়বপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঐ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৭৫ পিচ ইয়াবা, ২টি মোবাইল এবং ৪টি সিমকার্ড উদ্ধার করে।
র‌্যাব আরও জানান, আসামির নিকট হতে জব্দকৃত আলামতসহ যশোরের কোতোয়ালী থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews