1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বিএনপি নেত্রী নিপুণ রায়কে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার জামিন শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে সরকার পতনের এক দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় নিপুণ রায়সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে।

এই মামলায় নিপুণের পক্ষে হাইকোর্টে আগাম জামির আবেদন করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী। তার সাথে ছিলেন অ্যাডভোকেট মহসীন কবির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews