1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

তারেক-জুবাইদার কারাদন্ডের রায়ে ঝিনাইদহে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
তারেক জিয়া ও জোবাইদা রহমানের কারাদন্ডের রায়ের প্রতিবাদের যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি-সাবিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানকে দুদকের মামলায় কারাদন্ড প্রদানের প্রতিবাদে তাৎক্ষনিক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা যুব ও ছাত্রদলের কর্মীরা। বুধবার বিকালে রায় ঘোষনার পরপরই শহরের নতুন হাটেখোলা থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি নতুন হাটখোলা থেকে শুরু হয়ে হামদহ এলাকার দিকে চলে যায়। যুবদলের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় মিছিল শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম আনন, যুবদল নেতা আবুল বাশার বাশি, ছাত্রদলের ইমরান হোসেন, মাসুম ও শাহরিয়ার রাসেল বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি আহসান হাবিব রণক বলেন, এই রায় জনগন মানে না। এই রায় শেখ হাসিনার রায়, আদালতের নয়। তিনি আরো বলেন, এ মামলায় মোট ৫৭ জন সাক্ষী ছিল। মাত্র ১৬ কার্য দিবসে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। যা আদালত অঙ্গনে নজিরবিহীন ঘটনা। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমিন বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ হয়েছে নজিরবিহীন দ্রæততম সময়ে। রাতের অন্ধকারে সাক্ষ্যগ্রহণ হয়েছে। এমনকি এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন দেশ নায়ক তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদার আইনজীবীরা যাতে এজলাসে থাকতে না পারে পিপি’র নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মারধর করে বের করে দিয়েছে। অথচ আজ আদালত ফরমায়েশি রায় দিয়েছে। এই রায় দেশের জনগন মানে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews