1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে আসছে সাইবার নিরাপত্তা আইন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বদলে আসছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধন করে নতুন এই আইন করা হচ্ছে।

আজ সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার সংবাদ মাধ্যমকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারা গুলো বাতিল হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামিন অযোগ্য ধারাগুলো জামিন যোগ্য করা হয়েছে। যেসব ধারায় জেলের বিধান ছিল সেগুলো জরিমানার বিধান করা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews