1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
ছবি- অদেখা বিশ্ব

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়বে। অন্যদিকে দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে।

এছাড়া দেশের আট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বুধবার। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে, বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুর নেওয়াজ কবির সকালে সমকালকে বলেন, দেশের দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে। অন্যদিকে দেশের উত্তরের দিকে বৃষ্টি তুলনামূলক কিছুটা বাড়বে।

তিনি জানান, ১২ আগস্টের পর বৃষ্টি আবার বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews