1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
ছবি- সাবিত
আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষাবোর্ড ৪০ মিনিট ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা। পরীক্ষা পিছিয়ে দেয়া অথবা নির্দিষ্ট সময় থেকেই ৫০ নম্বরের পরীক্ষা নেয়ার দাবিতে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০২২ মালের এইচএসসি পরীক্ষার্থীরা ২ বছর পড়াশোনা করে ৫০ নম্বরের পরীক্ষা দিয়েছে। তাদের আইসিটি বিষয়ে পরীক্ষা দেয়া লাগেনি। ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের ১৫ মাস পড়ে পরীক্ষা দিতে হবে ১০০ নম্বরের। অথচ আমাদের এখনও সিলেবাস শেষ হয়নি। সে কারণে আমরা বোর্ড অফিস ঘেরাও করে স্মারকলিপি দিয়েছি।
এ সময় যশোর বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার পূর্ণাঙ্গ নম্বর ৫০ করার পাশাপাশি, পরীক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে গ্রেফতার হওয়া সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
এ ব্যাপারে বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু জানান, বোর্ড চেয়ারম্যান ঢাকায় আছেন, হোয়াটসঅ্যাপে শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর স্মারকলিপি পাঠিয়ে দিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews