1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

জামায়াতের বিচারে উদ্যোগ নেওয়ার দাবি বিচারপতির

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারে উদ্যোগ নিতে প্রধান বিচারপতির প্রতি দাবি জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু আহমেদ জমাদার।

মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান তিনি। সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সভায় বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘আজকের এই শোক দিবসে আমার একটি দাবি প্রধান বিচারপতির কাছে, জামায়াতে ইসলামীর বিচারের জন্য। আপিল বিভাগের রায়ে জামায়াতকে সন্ত্রাসী ও অপরাধী সংগঠন বলা হয়েছে। তাদের বিচারের জন্য আইনের ছোট একটি সংশোধনী দরকার-কী শাস্তি হবে? সেটি কেন হচ্ছে না? সংশ্লিষ্ট মহলে জানুন। আমরা বিচার করতে চাই।’

বিচারপতি মো. আবু আহমেদ জমাদার মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও সদস্য।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত হয়ে একটি প্রতিবেদন দাখিল করা আছে। দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে বিচার হচ্ছে না কেন? কেন এত শঙ্কা?

বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘প্রধান বিচারপতির কাছে আবারও দাবি করব, বিচার করার উদ্যোগ নেন। আমাকে যদি বন্দুক ধরে গুলি করে, যে বিচার করলে, রায় দিলে তোমাকে গুলি করা হবে, তদুপরি বিচার করতে আমি প্রস্তুত।’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি আশরাফুল কামাল, বিচারপতি খিজির আহম্মেদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews