1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

মার্কিন দূতাবাসের মামলায় তরুণ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
মোঃ সামির

মার্কিন দূতাবাসের করা মামলায় মো. সামির নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রসহ তিন দেশের ৩০ কিশোরীর দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে। সামির ডিসকর্ড অ্যাপে এসব কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে ফাঁদে ফেলে তাদের নগ্ন ছবি সংগ্রহ করেছিলেন।

সামিরের বাড়ি খুলনা শহরের সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায়। তিনি রাজশাহীর একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা গত ২১ আগস্ট বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশে শনিবার সামিরকে কারাগারে পাঠানো হয়েছে।জানা গেছে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক কর্মকর্তা মাইকেল লি গত ২৬ জুলাই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে অভিযোগ করা হয়, ডিসকর্ড অ্যাপের মাধ্যমে সামির পরিচয়ে বাংলাদেশের এক নাগরিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৩ বছরের কিশোরীর সঙ্গে পরিচিত হন। পরে প্রলুব্ধ করে তাঁকে দিয়ে তাঁর পর্নো ছবি তুলে নেন সামির। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিশোরীর মায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জিডি করেছিলেন লি। এরপর তদন্ত নেমে সামির বিষয়ে বিস্তারিত জানতে পারে ডিএমপির সিটিটিসি ইউনিট।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, জিডির পর ২১ আগস্ট লি বাদী হয়ে সামিরকে আসামি করে গুলশান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। জিজ্ঞাসাবাদে সামির জানান, এ ধরনের ছবি সংগ্রহে রাখা তাঁর শখ ছিল। এগুলো তিনি বেচাকেনা করতেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews