1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

অটোরিকশার ধাক্কায় প্রাইভেটকার চালকের মৃত্যু

ঢাকা সিটি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

রাজধানীর গুলশান-১ নম্বরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

আবু হানিফ রানা বাগেরহাট জেলার রামপাল থানা কুমাইর গ্রামের শেখ হাসানের ছেলে। বর্তমানে গুলশানে একটি কোম্পানিতে চাকরি করতেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু হানিফ রানার সহকর্মী আলমগীর হোসেন জানান, আমরা দুজনেই একটি কোম্পানি চাকরি করি। রানা গাড়ি চালক ও আমি ওই কোম্পানির পিয়ন আমরা গাড়ি করে অফিসের দিকে যাচ্ছিলাম। এ সময় গুলশান এক নম্বরে আমাদের গাড়ি সিগনালে পড়ে। এ সময় রং সাইড দিয়ে এসে একটি সিএনজিচালিত অটোরিকশা রানার হাতে চাপ দেয়, এতে রানার হাত ভেঙে যায়। এ নিয়ে দুজনের ঝগড়া হয়। পরে অটোরিকশাচালক উত্তেজিত হয়ে প্রাইভেটকারের গ্লাসে চাপ দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রানা তাকে ধরতে গেলে অটোরিকশা দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews