1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

পাবনা-৪ আসনে এমপি হিসাবে প্রার্থিতা ঘোষণা করলেন শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা রশিদুল্লাহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

পাবনা-৪ আসনে (ঈশ্বরদী -আটঘরিয়া) আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উত্তরবঙ্গের খ্যাতনামা শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ।

আজ ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে তিনি এ ঘোষণা দেন ।

আওয়ামী লীগ নেতা রশিদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ, বাঙালি জাতির সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে কাজ করতে চাই। তাই আমি আমার প্রার্থিতা ঘোষণা করলাম। তিনি আরও বলেন, দল করতে গিয়ে দীর্ঘ সময় জেল খেটেছি। দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছি। ১৯৬৭ সালে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ হাই স্কুলে পড়ার সময় থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরপর পাবনা এডওয়ার্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। বর্তমানে পাবনা জেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন তিনি।

এসময় পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, সহসভাপতি আব্দুল কাদের পিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান টোকন, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এএম সাইফুল হক বাবুল, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews