1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ট্রাকের ধাক্কায় আহত জাবি শিক্ষার্থী সৃজনী মারা গেছেন

জাবি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী ট্রাকের ধাক্কায় আহত হয়ে লাইফসাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জনানো হয়েছে। আমরা এখন যাচ্ছি সেখানে।’

এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে পূর্বাচল থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি পড়ে যান। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সৃজনীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০০ ফুট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুততম সময়ে ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে যান সৃজনী। এতে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একটি অপারেশনের মাধ্যমে সৃজনীর মাথায় স্কাল খুলে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়। তারপরও তাকে বাঁচানো গেল না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews