1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে শেখ হাসিনা-উজরা জেয়া বৈঠক

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি যে আহ্বান জানিয়েছেন সেটা সমর্থন করে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

আজ শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জনগণের প্রতি শেখ হাসিনার আহ্বানকে সমর্থন করে।’

প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মানবিক সহায়তায় বাংলাদেশের উদারতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আন্ডার সেক্রেটারি জেয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews