1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

কবিতার পাতায় কবি পান্না আহমেদ

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
কবি পান্না আহমেদ

গোপনে

-পান্না আহমেদ

পরানের গহীনে কত কি যে ঘাপটি মেরে আছে
সমূলে বিনাশের কত আয়োজন
চাঁদহীন এক মেটে মধ্যরাত
এনাকোন্ডার শরীরের জড়ানো
এক অচেনা শহর
চেপে আছে সব আনাচকানাচে!
আমাকে বাঁধার কত ঘনঘটা
ইশারায় ভঙ্গিতে কত ইঙ্গিত
গহীনে ঘাই মারে কত আস্ফালন!
অকাতরে ঢেলে দাও কত অমানিশা
ফের সূচীস্নান কত চন্দ্রমা
কত লোভ বাসনার লকলকে চোখ
কত রঙ লাবণ্যের কত পশরা
আমাকে বিনাশের কত আয়োজন!
এক সাধারণ অতি সাধারণ আমি
কি সুখ তোমার এই বৃথা আয়োজনে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews